ডেইলি শেয়ারবাজ৭ার ডেস্ক: গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও দুই বোর্ডের সমঝোতায় তা বাতিল হয়েছে।
মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে ৩ ও ৬ মার্চ। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে সিরিজ শেষ হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments