শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণগতিছাড়া পুঁজিবাজারে শেষ বেলায় ক্রয় প্রেসার
spot_img
spot_img

গতিছাড়া পুঁজিবাজারে শেষ বেলায় ক্রয় প্রেসার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ০৫ এপ্রিল, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৭.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১১.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৬.২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০২.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৪৭৯টি শেয়ার ১ লাখ ৪ হাজার ৩০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৩.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৯.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬.০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৩.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ১ লাখ ৪ হাজার ৩৫৮টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ৪৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১৮ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩০৮.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩১টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৮৭ হাজার ৭৪৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৬৭০ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩০ লাখ ৫০ হাজার ৯২২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments