
ডিএসই সূত্রে জানা গেছে, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯.৪২ পয়েন্টে।ডিএসই শরিয়াহ সূচক ১৫.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৪.৮৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৩.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৪১৭ টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৬.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪০৬১.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৯৩৮.৯৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ১১.৮৬ বেড়ে অবস্থান করেছে ১৩৬৯.৩৭ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ৩৪৭ কোটি ৪৭ লাখ ৮ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৫ শতাংশ বা ৬৩.৯২ পয়েন্ট বেড়েছে অবস্থান করছে ১১ হাজার ৬০০.৮৭ পয়েন্টে। এছাড়া সিএসইএক্স ০.৫৮ শতাংশ বা ৪০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৯.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৬ লাখ ৫৭ হাজার ১৩৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.
































Recent Comments