ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ মে সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিকে সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। সেই সঙ্গে দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৬.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৬.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬৯.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৭.৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৪৯.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৬.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৮৯৩টি শেয়ার ২ লাখ ১৬ হাজার ৮৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৭২ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৪৩.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৪৩.৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৫৩.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২টির, কমে ১৮৭টির এবং অপরিবর্তিত রয় ৫১টির। অর্থাৎ পুঁজিবাজারে গেল কার্যদিবসে ৩৭.৩৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৮টি শেয়ার ১ লাখ ১২ হাজার ৯২৩বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫০৩ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৮ শতাংশ বা ১১৩.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬০৩.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৭০২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৪ কোটি ৮০ লাখ ২০ হাজার ৪৪৪ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১৭ কোটি ১৩ লাখ ৯৬ হাজার ২৫৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments