রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণগতিশীল পুঁজিবাজারের প্রত্যাশায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

গতিশীল পুঁজিবাজারের প্রত্যাশায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ০৩ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনের পরিমানও কিছুটা বেড়েছে। দিন শেষে আজ ৪৬.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৫.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৮.৩১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৬.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫০৬ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ১৫৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ১৮.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৩৩.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৩৭.২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৭৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৬৭.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১২৪ টির, কমেছিল ২১৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ১ লাখ ৮৮ হাজার ৩৮৫ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৬৬১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪২ কোটি ৫ লাখ ২৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ১৯.৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার দশমিক৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ২৭৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments