ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৬ জুলাই, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২৫.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩২.৫২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬০.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ১৯১টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ৪৬৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩১.০৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬২.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৯ টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয় ১৮৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৬৮ শতাংশ শেয়ারের দর বদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ৯৫৭টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৫৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৬০ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২২ কোটি ০৩ লাখ ০৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০ শতাংশ বা ০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭১০.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৬২ লাখ ২০ হাজার ৫৩১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ২৫ লাখ ০৫ হাজার ৬৭২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১৪১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments