মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু, রোগী শনাক্ত ৭০৯
spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু, রোগী শনাক্ত ৭০৯

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। দুই মাসে কোভিড শনাক্ত হওয়ার পর ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২শ ছাড়ালো

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৭০৭টি। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৪১টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৭০৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা হয়েছে ২০৬ জন। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১৯১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ হাজার ১০১ জন সুস্থ হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। তবে এ মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৮৯৭ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ২৯ হাজার ৭১৭ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৯৭০ জন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments