বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদগভীর সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার: ডিবিএ সভাপতি
spot_img
spot_img

গভীর সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার: ডিবিএ সভাপতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেড় দশকেরও বেশি সময় ধরে চলা গভীর সংকট ও মন্দা কাটিয়ে দেশের পুঁজিবাজার এখন ঘুরে দাঁড়ানোর চূড়ান্ত সময়ে এসে পৌঁছেছে। বিগত তিন মাসে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরার যে ইতিবাচক প্রতিফলন দেখা গেছে, তা নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।

আজ বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিবিএ আয়োজিত মিট গ্রেট প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিবিএ সভাপতি বলছিলেন, গত ১৫ থেকে ১৭ বছর ধরে আমরা একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা সময় আমরা ভাবছিলাম এটি হয়তো একটি পরিবর্তনকালীন সময়, কিন্তু এই মন্দা অনেক দীর্ঘায়িত হয়েছে। তবে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।

পুঁজিবাজার বিনিয়োগকারীদের আস্থা ফেরার বিষয়ে সাইফুল ইসলামের ভাষ্য, বিগত তিন মাসে বাজারে আমরা যে ইতিবাচক প্রতিফলন দেখতে পেয়েছি তা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা বিশ্বাস করতে চাই— বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীজনদের হারিয়ে যাওয়া আস্থা পুঁজিবাজার আবার ফিরে আসছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার গতিতে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে। এই সময়োপযোগী সিদ্ধান্তগুলোই আমাদের স্টক মার্কেট এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।

এ সময় বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিকসহ শেয়ারবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments