মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান
spot_img
spot_img

গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে ১৯৩টি দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ১৪৯টি, বিপক্ষে ১২টি এবং ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ।

প্রস্তাবে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। সেখানকার মানুষের জন্য সহায়তা নিশ্চিতে ইসরায়েলকে অবরোধ তুলে নিতে হবে। এ ছাড়া যুদ্ধের সময় ইসরায়েলের আন্তর্জাতিক আইন মানা নিশ্চিত করতে সদস্য দেশগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ করতে অস্ত্র, টাকা ও বাণিজ্য বন্ধ করুন।’ অন্যদিকে, ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন এই প্রস্তাবকে ‘নৈতিক ব্যর্থতা’ এবং ‘রাজনৈতিক প্রহসন’ বলে মন্তব্য করেছেন।

জাতিসংঘ জানিয়েছে, ২০ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার মানুষ মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখোমুখি। পুরো জনসংখ্যা খাদ্য, পানি, ওষুধের অভাবে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের এ প্রস্তাবে যুদ্ধের কৌশল হিসেবে মানবিক সাহায্য আটকে সাধারণ মানুষকে অভুক্ত রাখার মতো পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে।

এদিকে, গাজায় সাহায্য পাঠানোর দাবিতে মিসরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পদযাত্রার অংশ নিতে চাওয়া ২০০ জনের বেশি সমাজকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মরক্কো, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, গাজায় সহায়তা পৌঁছাতে অবরোধ ভাঙার চেষ্টা করা জাহাজ ম্যাডলিন থেকে আটক ছয় যাত্রীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ফিলিস্তিনি বংশোদ্ভূত রিমা হাসানও রয়েছেন।

ইসরায়েলের হামলায় গাজার ইন্টারনেট ও ফোন সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, এতে গাজার মানবিক সহায়তা কার্যক্রম এক প্রকার অচল হয়ে পড়েছে। তবে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হামাস।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments