শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগাজায় যুদ্ধবিরতি ও বন্দি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব
spot_img
spot_img

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে এই চুক্তি গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করবে বলেও আশা ব্যক্ত করেছে দেশটি।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়ে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরাইলি বাহিনী। কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি আগামী রবিবার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। হামাস ও ইসরাইলের মধ্যকার এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। সেইঙ্গে গাজায় ইসরাইল আগ্রাসন বন্ধেরও আহ্বান জানিয়েছে আরব দেশটি।

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার চুক্তি মেনে চলা ও গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে। বিবৃতিতে গাজা উপত্যকা এবং অন্যান্য ফিলিস্তিনি ও আরব অঞ্চল থেকে দখলদার ইসরাইলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুতদের তাদের এলাকায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত বছরের নভেম্বরে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার একটি যৌথ শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল সৌদি আরব। সেখানে ইসরাইলকে গাজায় ‘গণহত্যার’ দায়ে অভিযুক্ত করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments