মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যগাজীপুরে বগি লাইনচ্যুতি: ২ তদন্ত কমিটি
spot_img
spot_img

গাজীপুরে বগি লাইনচ্যুতি: ২ তদন্ত কমিটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জেলা গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান।

তিনি জানান, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি দুর্বৃত্তরা নাশকতার লক্ষ্যে ঘটিয়েছে। তারপরও ঘটনাটি সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীকে সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ কমিটিতে বিভাগীয় পরিবহন প্রকৌশলী, বিভাগীয় যাত্রী প্রকৌশলী, বিভাগীয় চিকিৎসকসহ আরও ৭ জনকে সদস্য করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম এ ঘটনাকে নাকশতামূলক কাজ হিসেবে দাবি করে বলেন, আমাদের টিম কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যেই নাশকতাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments