মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণগুজবে নাজেহাল পুঁজিবাজার
spot_img
spot_img

গুজবে নাজেহাল পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফ্লোর প্রাইস উঠছে এমন গুজবে নাজেহাল অবস্থায় রয়েছে পুঁজিবাজার। অব্যাহত দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। আজ সোমবার, ২১ নভেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর কমেছে। এছাড়াও কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৪.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ২৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯০.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪২.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৭.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার ২৭৩টি শেয়ার ৮৪ হাজার ৫৮৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৯০ লাখ ২৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৫০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫.২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮.৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮০.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৮৫ লাখ ৬ হাজার ৯৩৩টি শেয়ার ১ লাখ ৩ হাজার ৫৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭০ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৬১.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৮২.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৩ টির, কমেছে ৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৮২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৮১০ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ১৭২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments