ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৩০ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এদিকে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৭০ পয়সা বা ৯.৩৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানির ৭ টাকা ১০ পয়সা বা ৮.৯৪ শতাংশ দর বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সোনারগাঁও টেক্সটাইলস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং, জিকিউ বলপেন, লংকাবাংলা ফাইন্যান্স এবং হাক্কানি পাল্প।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments