ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ১১ নভেম্বর, ২০২৪ তারিখ (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিকে রানার অটোমোবাইলস পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৫৫ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে।
এছাড়াও এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, লাভেলো, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, পারামাউন্ট টেক্সটাইল এবং ইসলামী ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.




























Recent Comments