ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৭ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ৬১ টাকা ৮০ পয়সা। কোম্পানিটি ১ হাজার ৬২২ বারে ৬ লাখ ১৫ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।
এছাড়াও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের শেয়ারের দর ৫ টাকা ৭০ পয়সা বা ৮.৫৬ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং ইনটেক লিমিটেডের শেয়ারের দর ১ টাকা ৮০ পয়সা বা ৮.৪৯ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- সমতা লেদার, ন্যাশনাল ফিড, আজিজ পাইপস, বিডি অটোকার্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments