শনিবার, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাগোলটি রোনালদো করেছেন নাকি অন্য কেউ?
spot_img
spot_img

গোলটি রোনালদো করেছেন নাকি অন্য কেউ?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হাজার গোলের মাইলফলকের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার ম্যাচে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-ফাইসালির বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি ক্যারিয়ারের ৯৮২ নম্বর গোলটি করেছেন। লিগ কর্তৃপক্ষ গোলটি রোনালদোর বলে স্বীকৃতি দিলেও বিশ্বখ্যাত পরিসংখ্যান সংস্থা ‘অপটা’ সেটি প্রতিপক্ষ দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর আত্মঘাতী গোল হিসেবে গণ্য করেছে।

মাজমাআহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে আবদুল্লাহ আল-হামদানের গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধের ঠিক চার মিনিটের মাথায় জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। কিন্তু -মোশন রিপ্লেতে বলটি তার মাথা ছুঁয়েছিল কিনা, সেটা নিশ্চিত হওয়া যায়নি। বরং দেখা যায়, প্রতিপক্ষের আন্দ্রেই জিরোত্তোর মাথা ছুঁয়ে বলের গতিপথ পুরোপুরি বদলে যায় এবং পোস্টে লেগে জালে জড়ায়।

এদিকে বল জালে জড়াতেই পর্তুগিজ তারকা তার চিরচেনা ঢঙে ‘সিউ’ উদযাপনে মেতে ওঠেন। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় নিজের গোল উদযাপনের একটি ছবিও পোস্ট করেন। সৌদি প্রো লিগের অফিশিয়াল ওয়েবসাইট এবং ম্যাচ রেফারি আবদুল্লাহ ফাহাদ আব্দুলআজিজ আল ওওয়াইদানের রিপোর্ট অনুযায়ী গোলটি রোনালদোর বলেই নিশ্চিত করা হয়। কিন্তু ‘অপটা’ গোলটিকে ‘আত্মঘাতী’ হিসেবে উল্লেখ করেছে।

হাজার গোলের মাইলফলক ছুঁতে রোনালদোর চাই আর ১৮টি গোল। তবে এই বিতর্কিত গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৮২তম গোল নাকি তার গোলসংখ্যা ৯৮১টিতেই আটকে আছে—তা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। এদিকে ম্যাচের পর ম্যাচসেরার পুরস্কার পেলেও তা নিজের কাছে না রেখে সতীর্থ আল-হামদানকে উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন রোনালদো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments