ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা সংক্রান্ত তথ্যটি উপেক্ষা করার জন্য বলা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভার সময়সূচী সংক্রান্ত তথ্যটি আজ ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ প্রচার করা হয়। যা উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএসই। আজ অজান্তেই এ তথ্যটি প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ, ২৩ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার বিষয়ে তথ্যটি প্রকাশ করা হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments