শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদগ্রামীণফোনের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

গ্রামীণফোনের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৬ টাকা লভ্যাংশ পাওয়া যাবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ৮ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।

এদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৬২ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৩৪ পয়সা। যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৫৪ পয়সা ছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments