
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান স্কিম টু মিউচুয়াল ফান্ডের গত ৩০জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ডের ইউনিটধারীদের জন্য ৬.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছেে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত হিসাববছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর ইপিইউ ৬৫ পয়সা ছিল। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো করেছে ৬১ পয়সা।
ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments