ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রামীন ওয়ান : স্কিম টু গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ৬.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৩।
সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments