
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ১০ ফেব্রুয়ারি, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
























Recent Comments