ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ২ স্পন্সর শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির স্পন্সর এম মুহিবুর রহমান আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (ব্লক মার্কেটে) কোম্পানির ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
অন্যদিকে কোম্পানির আরেকজন স্পন্সর আজম জে চৌধুরী আলোচিত পরিমান শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments