ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ০.০২৬৬ টাকা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় ছিল ০.০৮২৯ টাকা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০.০৩০৭ টাকা। যা গত অর্থবছরের একই সময়ে ০.৪০৩৬ টাকা আয় ছিলো।
৩১ মার্চ, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০ টাকা ৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments