বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদগ্লাক্সোস্মিথক্লাইনের নাম পরিবর্তন করছে ইউনিলিভার
spot_img

গ্লাক্সোস্মিথক্লাইনের নাম পরিবর্তন করছে ইউনিলিভার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন হচ্ছে। গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের নতুন নাম হচ্ছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।
তবে নাম বদলের জন্য কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি ও যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তরের (আরজেএসসি) এর অনুমোদনের নাম পরিবর্তন করা হবে।
আগামী ১৬ আগস্ট, রোববার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই, বুধবার।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে ২০১৮ সালে জিএসকে বাংলাদেশ ও ভারতসহ ২২টি দেশে তাদের ভোক্তা পণ্যের ব্যবসা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে জিএসকে বাংলাদেশ এর সিংহভাগ শেয়ারের মালিক সেটফার্স্ট লিমিটেডের কাছ থেকে কোম্পানি ৮১.৯৮% শেয়ার কিনে নিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করে ইউনিলিভার। তবে মূল ইউনিলিভারের নামে নয় ব্যবসাগুলো কেনা হচ্ছে কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউলিভার ওভারসিস হোল্ডিংস বিভি’র নামে।
জিএসকে বাংলাদেশ এর দুটি ইউনিট ছিল। এর একটি হচ্ছে ভোক্তা পণ্য ইউনিট যার মধ্যে আছে হরলিক্স, গ্ল্যাক্সোজ-ডি, বুস্টসহ নানা ধরনের পণ্য।
এই জাতীয় পণ্যের বাজারে এখনো জিএসকে মার্কেট লিডার। কোম্পানিটির আরেকটি ইউনিট ছিল ফার্মাসিউটিক্যালস। তবে টানা লোকসান ও ব্যবসা পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এই ইউনিটটি গত বছর বন্ধ হয়ে গেছে।

ডেইলি শেয়ারবাজারডটকম/আ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments