ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পক্রিয়া সম্পন্ন করা গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেনের তারিখ নির্ধারণ করেছে। ব্যাংকটি আগামীকাল ১৬ নভেম্বর,বুধবার পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ডিএসইতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ট্রেডিং কোড হবে “GIB”। আর কোম্পানি কোড হবে ১১১৫৩।
জানা গেছে, আজ ১৫ নভেম্বর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিএল) মাধ্যমে ব্যাংকটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
ব্যাংকটি গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর, আইপিও আবেদন সম্পন্ন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments