মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদঘোড়াশাল আইসিডি প্রকল্পে শাশা ডেনিমসের অংশগ্রহণ
spot_img
spot_img

ঘোড়াশাল আইসিডি প্রকল্পে শাশা ডেনিমসের অংশগ্রহণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার তালিকাভুক্ত শাশা ডেনিমস পিএলসি একটি যৌথ উদ্যোগ চুক্তির মাধ্যমে ঘোড়াশাল ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) উন্নয়ন প্রকল্পের কাজ লাভ করেছে। এই প্রকল্পটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন এলাকায় বাস্তবায়িত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে

প্রকল্পটি নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও হস্তান্তর (ডিবিএফওএমটি) পদ্ধতিতে পরিচালিত হবে। এটি বাংলাদেশ রেলওয়ের সাথে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিতে সম্পন্ন হবে। এ জন্য একটি নতুন কোম্পানি গঠন করা হবে, যেখানে শাশা ডেনিমস ও তাদের অংশীদারদের শেয়ারধারণের কাঠামো নির্ধারিত হবে। লেটার অব অ্যাওয়ার্ড (এলওএ) এর শর্ত পূরণের পর, নতুন কোম্পানিটি রেলপথ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কনটেইনার কোম্পানি লিমিটেডের (সিসিবিএল) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে সই করবে।

অর্থনৈতিক দিক থেকে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শাশা ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩১ পয়সা, যা গত অর্থবছর একই সময়ে ছিল ৪০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ১৫ পয়সা।

সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে, এর আগে এর ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা এবং এনএভিপিএস ছিল ৪১ টাকা ৮৪ পয়সা।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা, যেখানে পরিশোধিত মূলধন ১৪১ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩১৫ কোটি ৯১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯১০। শেয়ার ধারণের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের অংশীদারিত্ব ৪৪.৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২৪.৩৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীরা ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩১.২৩ শতাংশ শেয়ার।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments