বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদচট্টগ্রামে ‘এমটি বাংলার সৌরভ’ ট্যাংকারে আগুন: নিহত ১
spot_img
spot_img

চট্টগ্রামে ‘এমটি বাংলার সৌরভ’ ট্যাংকারে আগুন: নিহত ১

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজটিতে লাগা এ আগুনে একজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৭ নাবিক, কর্মকর্তা ও কর্মচারীকে।

এমটি বাংলার সৌরভে দুর্ঘটনায় নিহতের নাম সাদেক মিয়া (৫৯)। তাঁর বাড়ি নোয়াখালীতে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক ট্যাংকার দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আজ শনিবার সকালে বিএসসির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা হিসেবে সন্দেহ করছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, দুর্ঘটনার আগে একটি নৌযান ট্যাংকারটির পাশ দিয়ে ছুটে যায়। এরপরই চারটি জায়গায় স্ফুলিঙ্গ হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত যেভাবে হয়েছে, তাতে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ঘটনা তদন্ত করতে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসির আরেকটি ট্যাংকার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দুটি অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments