বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদচতুর্থ কার্যদিবস: কমেছে সূচক, কমেছে লেনদেন
spot_img
spot_img

চতুর্থ কার্যদিবস: কমেছে সূচক, কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৫০ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৯৮ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৫১০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯৮ কোটি ৩৯ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬০৯ কোটি ৬ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে  ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৩ হাজার ৪৭৮ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments