শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচলচ্চিত্র শিল্পী সমিতির মিনুর লাশ উদ্ধার
spot_img
spot_img

চলচ্চিত্র শিল্পী সমিতির মিনুর লাশ উদ্ধার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে বিউটি আক্তার মিনু (৫০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন বলে জানায় তার পরিবার। আজ রোববার মিনুর মরদেহ উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ।

মিনুর ছোট ভাই ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন মিনু। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ফারুক জানান, বিউটি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। বেশ কয়েকটি সিনেমাতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও দিলদার, আফজাল শরীফ, কাবিলাসহ অনেকর সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন তিনি।

উল্লেখ্য, ১৫ বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হলে আর বিয়ে করেননি মিনু। তবে এখন পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এ প্রসঙ্গে কোনো মতামত পাওয়া যায়নি।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments