
সূত্র জানায়, বার্জারের এক্সপার্ট স্যানিটাইজেশন পরিবেশ বান্ধব স্যানিটাইজিং এজেন্ট, স্মার্ট সরঞ্জাম এবং প্রশিক্ষিত আবেদনকারীর অফিস, বাণিজ্যিক স্থান, আবাস এবং সরকারী ভবনের জন্য একটি পরিষ্কার এবং জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যবহার করা হবে।
বার্জার এক্সপার্ট স্যানিটাইজেশন সেবা চালুর উদ্দেশ্য হচ্ছে- কোম্পানিটি ব্যবসায় বৈচিত্র আনার জন্য আগ্রহী পার্টির কাছে স্যানিটাইজেশন সেবা চালু করবে। ডিলারদের দোকানের পরিবেশ নিরাপদ রাখার জন্য স্যানিটাইজেশন সেবা চালু করবে। স্যানিটাইজেশন সার্ভিসের মাধ্যমে কোম্পানিটি অতিরিক্ত অর্থ উপার্জন করবে।
এছাড়া যখন কাস্টমাররা কোম্পানির পেইন্টিং সেবা গ্রহণ করবে তখন নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য স্যানিটাইজেশন সেবা অফার করা হবে।
বার্জার পেইন্টস আশা করছে এক্সপার্ট স্যানিটাইজেশন সেবার মাধ্যমে কোম্পানিটি বছরে ১ থেকে দেড় কোটি টাকা রাজস্ব আয় করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মা.























Recent Comments