মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচলতি মাসে মুক্তি পাচ্ছে শেকল ভাঙার গল্প ‘মেঘনা কন্যা’
spot_img
spot_img

চলতি মাসে মুক্তি পাচ্ছে শেকল ভাঙার গল্প ‘মেঘনা কন্যা’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নারী পাচারকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে নির্মাণ করা হয় ‘মেঘনা কন্যা’। আগামী ১৭ নভেম্বরের সিনেমাটি সারা দেশে মুক্তি পাচ্ছে বলে জানান সিনেমাটির নির্মাতা ফুয়াদ চৌধুরী।

নির্মাতা জানিয়েছেন, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।

এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। এর সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত শারমিন সুলতানা সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।

আনোয়ার আজাদ ফিল্ম’স ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড ও টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। এর আগে, কানাডার টরেন্টোর একটি স্থানীয় মাল্টিপ্লেক্সে গেল ১৫ অক্টোবর সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিশ্বজুড়ে সিনেমাটিকে উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments