ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি মাসে অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
অ্যাপেক্স ফুটওয়্যার: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
বঙ্গজ লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে (পরিচালক এবং স্পনসর ছাড়া)।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৪ নভেম্বর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ফার কেমিক্যাল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৩ নভেম্বর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
কাট্টলী টেক্সটাইল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ নভেম্বর, ২০২৪ তারিখ যথাক্রমে সকাল ১১ টায়, বেলা ১২টা ০১ মিনিটে ও দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে (স্পনসর/পরিচালক ব্যতীত)।
এছাড়াও কাট্টলী টেক্সটাইল গত ৩০ জুন, ২০২২ এবং ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এম.এল.ডাইং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১১ নভেম্বর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
মিথুন নিটিং অ্যান্ড ডাইং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর, ২০২৪ তারিখ দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
প্রিমিয়ার সিমেন্ট: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৭ নভেম্বর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি (RNSPIN): কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১০ নভেম্বর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
তাল্লু স্পিনিং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর, ২০২৪ তারিখ বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর, ২০২৪ তারিখ সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৭ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments