ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে রাইট আবেদন শুরু হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট আবেদন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির রাইট শেয়ারের আবেদন (সাবস্ক্রিপশন) গ্রহণ শুরু হবে ২৩ আগস্ট ২০২৬ থেকে এবং শেষ হবে ২০ সেপ্টেম্বর ২০২৬।
ব্যাংকটি শেয়ারবাজার থেকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে। গত ৭ জুলাই বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ বিষয়ে ব্যাংকটির প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্যও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান শেয়ারহোল্ডাররা প্রতি ২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার (১:২ অনুপাতে) কেনার সুযোগ পাবেন। এ প্রক্রিয়ার মাধ্যমে ইউসিবি ব্যাংক মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে।
বিএসইসি জানিয়েছে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত এই অর্থ ইউসিবি ব্যাংক তাদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments