ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সানলাইফ ইন্স্যুরেন্স এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।
নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: আজ ৩০ আগস্ট দুপুর ১২টায় পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সানলাইফ ইন্স্যুরেন্স: আগামী ৩ সেপ্টেম্বর এদিন বেলা ১১টায় সানলাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments