বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়চলমান বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেটে প্রধানমন্ত্রী
spot_img
spot_img

চলমান বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেটে প্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ মঙ্গলবার, ২১ জুন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চলমান বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট যান। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা পরিদর্শন করবেন তিনি।

আজ  সকালে হেলিকপ্টারে করে সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করছেন তিনি। সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।

উল্লেখ্য, গত ২০ জুন বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments