শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা কবি কাজী রোজী
spot_img
spot_img

চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা কবি কাজী রোজী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা কবি কাজী রোজী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। মাল্টি অর্গান সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ আইসিইউতে আইসোলেশনে ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কবির এক মাত্র মেয়ে সুমি সিকানদার।

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ পাস করেন। সরকারি চাকরি করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। ২০১৪ সালের ১৯ মার্চ ‘সংসদ সদস্য’ পদে নির্বাচিত হন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ পান।

কবি কাজী রোজীর উল্লেখযোগ্য গ্রন্থগুলো- পথঘাট মানুষের নাম, নষ্ট জোয়ার, আমার পিরানের কোনো মাপ নেই, লড়াই, শহীদ কবি মেহেরুন নেসা, শেখ মুজিবর বাঙালীর বাতিঘর, কবিতায় বলি, কবিতায় জ্বলি ইত্যাদি। এছাড়াও তিনি নাটক, গান লিখতেন। ‘আমার দুঃখে কারো নাকি কপাল ভেঙ্গেছে’এর মতো জনপ্রিয় গানের রচয়িতা তিনি।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments