বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদচল্লিশোর্ধ পি/ই কোম্পানির দর বৃদ্ধির কারন অনুসন্ধানের নির্দেশ
spot_img
spot_img

চল্লিশোর্ধ পি/ই কোম্পানির দর বৃদ্ধির কারন অনুসন্ধানের নির্দেশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের চলমান উত্থানে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার দর যতটা না বাড়ছে, তার চেয়ে অনেক বেশি হারে বাড়ছে দূর্বল সল্প মূলধনী কোম্পানির দর। এর কারণ অনুসন্ধানে ৪০ এর বেশি মূল্য-আয় (পি/ই) অনুপাতের কোম্পানির দর বৃদ্ধি খতিয়ে দেখতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৮ সেপ্টেম্বর) বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ৪০ এর বেশি পি/ই কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারন খুজেঁ বের করতে। একইসঙ্গে ১৫ দিনের মধ‍্যে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এদিকে ৪০ এর বেশি পি/ই এর কোন কোম্পানিকে বিএসইসির নির্দেশনা অমান্য করে মার্জিণ ঋণ প্রদান করা হচ্ছে কিনা, তা অনুসন্ধান করতে বলা হয়েছে বিএসইসির চিঠিতে।

এর আগে দূর্বল কোম্পানির অস্বাভাবিক উত্থান রোধে স্বল্প মূলধনী কোম্পানির বিষয়ে সার্বিক অবস্থা যাচাই ও করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা করেছে বিএসইসি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments