রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদচাকরিচ্যুতি চ্যালেঞ্জ করে অর্থ মন্ত্রণালয়ে ডিএসই কর্মকর্তার আবেদন
spot_img
spot_img

চাকরিচ্যুতি চ্যালেঞ্জ করে অর্থ মন্ত্রণালয়ে ডিএসই কর্মকর্তার আবেদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের বিরুদ্ধে বেআইনি, একতরফা ও অন্যায্যভাবে চাকরিচ্যুতির অভিযোগ তুলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পুনর্বহালের আবেদন করেছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে তাকে আগের পদে পুনর্বহালের আবেদন জানিয়েছেন তিনি।

রোববার (৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে এ-সংক্রান্ত আবেদন করেন ডিএসইর সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ।

আবেদনে তিনি উল্লেখ করেন, প্রায় ২০ বছর ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ডিএসইতে দায়িত্ব পালন করেছেন। চাকরিকালে তার কর্মদক্ষতা বা আচরণ নিয়ে কোনো অভিযোগ ছিল না। তবে গত ২৫ জুন তাকে জানানো হয়, তার পদের আর প্রয়োজন নেই। এ কারণ দেখিয়ে কোনো পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে তিনি অভিযোগ করেন।

আব্দুল লতিফের দাবি, দেশের প্রধান পুঁজিবাজার প্রতিষ্ঠানে এ ধরনের আকস্মিক ও একতরফা চাকরিচ্যুতি শুধু একজন কর্মীর ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়, এটি প্রতিষ্ঠানের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলে। চাকরি হারানোর ফলে তিনি ও তার পরিবার আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন এবং দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবেদনে উল্লেখ করেন।

এ অবস্থায় তিনি অর্থ মন্ত্রণালয়ের কাছে ডিএসইর চাকরিচ্যুতির সিদ্ধান্তের বৈধতা যাচাই, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত এবং তাকে আগের পদে পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে চাকরিচ্যুতির তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পরিশোধেরও দাবি জানান।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments