ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চাঙ্গা অবস্থায় রয়েছে পুঁজিবাজার। ৬ কার্যদিবস পর ফের হাজার কোটি টাকা ছাড়িয়েছে দৈনিক লেনদেন। এতে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীরা আস্থা বৃদ্ধি যাচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৩১ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭৯.১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩২.৮৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৯.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে মোট ৩১ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৪৪৫টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৯৮ হাজার ৮০১ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৬৬ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৭৩.১৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৩০.৬১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৯০.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৬টির, কমে ১১১টির এবং অপরিবর্তিত থাকে ৫০টির। আর দিন শেষে মোট ২৭ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৯৬টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৮৮ হাজার ২১৭ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯০৭ কোটি ১৩ লাখ ৬৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৫৯ কোটি ৬৪ লাখ ১৭ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৫ শতাংশ বা ৩৫.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯০৮.১৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.১৯ শতাংশ বা ১৫.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪০০.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার ৮৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৬ কোটি ১৮ লাখ ২২ হাজার ৯০৭ টাকা। ২৬ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬ কোটি ৭০ লাখ ৬২ হাজার ১৮১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
































Recent Comments