চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমদাদ উল্যাহর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে মৃত্যুবরণ করেন।
এদিকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সকলের নিকট মরহুমার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।


























Recent Comments