ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৮ আগস্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- জেনারেসন নেক্সট ফ্যাশানস লিমিটেড, কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
জেনারেসন নেক্সট: কোম্পানিটির ক্রেডিট রেটিং ডব্লিউএএসও ক্রেডিট রেটিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড (ডব্লিউসিআরসিএল) দীর্ঘ মেয়াদে ‘এ৩’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কর্নফুলি ইন্সুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মালেক স্পিনিং মিলস: কোম্পানিটির ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘ মেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ব্র্যাক ব্যাংক: কোম্পানিটির ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘ মেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments