ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, ফার্মা এইডস, জেএমআই সিরিঞ্জস এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
প্রিমিয়ার লিজিং: কোম্পানিটির ক্রেডিট রেটিং ডব্লিউএএসও ক্রেডিট রেটিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড দীর্ঘ মেয়াদে ‘বিবিবি২’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২০ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ফার্মা এইডস: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
জেএমআই সিরিঞ্জস: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
রূপালী ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘ মেয়াদে ‘এএ+’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments