ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩.৮০ টাকা। আগের বছর ছিল ৪৩.৯৪ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫১.৬৫ টাকা। আগের বছর ছিল ২৩.৮২ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১২.৯০ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ মে সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৩ মার্চ, ২০২২।
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষনা করেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৮৯ টাকা। আগের বছর ছিল ৫.০৩ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.০৪ টাকা(নেগেটিভ)। আগের বছর ছিল ১৫.৬৭ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০.৮৭ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২২ মার্চ, ২০২২।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৭ টাকা। আগের বছর ছিল ১.৯২ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৬.৫০ টাকা(নেগেটিভ)। আগের বছর ছিল ২০.৫৮ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭.১২ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২২ মার্চ, ২০২২।
সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা। আগের বছর ছিল ১.৭৭ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২.৭৫ টাকা। আগের বছর ছিল ১.৬৯ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭.৫৩ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২২ মার্চ, ২০২২।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments