
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টানা চারদিন মৃত্যুশূন্য থানার পর আজ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১১৯ জনের মৃত্যু হয়েছে। আজ ২৮ মার্চ স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।
তথ্যমতে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments