ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘আবার দেখা হবে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’সহ অনেক গান দিয়ে তরুণ প্রজন্মের কাছে খ্যাতি পাওয়া ব্যান্ডদল ‘কাকতাল’ তাদের চার বছরের সংগীতযাত্রার ইতি টানলো। ব্যান্ডটি তাদের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই সিদ্ধান্ত জানানো হয়।
ব্যান্ডটির ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘প্রায় চার বছরের এক দুর্দান্ত যাত্রা ছিল আমাদের- সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও পাশে থাকার জন্য। এই যাত্রায় আমরা অনেক ভালোবাসা, প্রাপ্তি আর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমরা আশা করি, আমাদের গানগুলো আপনাদের স্মৃতির পাতায় কিছুটা হলেও জায়গা করে নিতে পেরেছে।
বিদায়ের কারণ হিসেবে ব্যান্ডটি জানিয়েছে, যেই শান্তির খোঁজে এই যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন হারিয়ে যেতে বসেছে। তাই এখন এই পথচলার ইতি টানার সময় এসেছে। সবশেষে ব্যান্ডটি লিখেছে, ‘আমরা সবাই যেন নিজ নিজ জীবনে সেই শান্তিটুকু খুঁজে পাই।
এই বিষয়ে ব্যান্ডটির ভোকালিস্ট ও গীতিকার আসিফ ইকবাল অন্তুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সেটা সম্ভব হয়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments