রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকচীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত
spot_img
spot_img

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীনা নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ।

রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ইতালি সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমরা নিয়ম করেছি যে, এখানে (বাংলাদেশে) যেসব চীনা নাগরিক কর্মরত আছেন, তারা যেন এখন আপাততঃ চীনে না যান। একইভাবে যারা চীন থেকে আসেন, তাদের অন অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে এবং ভিসা আবেদনের সঙ্গে একটি মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে।’

পরররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিতের বিষয়টি সাময়িক। আমরা চীনা রাষ্ট্রদূতকে আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। এতে তাদেরও কোনো আপত্তি নেই। আমরা যাতায়াত নিয়ন্ত্রণ করতে চাইছি। বাংলাদেশে চলমান চীনের বিভিন্ন প্রকল্পে চীন থেকে নতুন লোক নিয়োগ না দেয়ার জন্যও তাদেরকে আমরা অনুরোধ করেছি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments