বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকচুক্তিটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে: ইরানি স্পিকার
spot_img
spot_img

চুক্তিটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে: ইরানি স্পিকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের কাছে তার নিজ দেশের যুদ্ধ বন্ধের মতোই লেবাননের যুদ্ধের অবসান ঘটানো গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।

আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের নিউজ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে গাফিবাফ বলেন, আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণ হলো, লেবাননের যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই জরুরি।

গত ১৪ জুন ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করা নিয়ে যে সমঝোতায় পৌঁছেছে তাতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের সংসদের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলের প্রধান তার বক্তৃতার অন্য অংশে বলেছেন, ইসলামাবাদ চুক্তিটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে। এই যুদ্ধ কোনো সামরিক সংঘাত নয়, বরং অঞ্চলের কৌশলগত ভারসাম্য পরিবর্তন করে একটি স্বাধীন জাতির ওপর নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টা।

এই ভাষণে গালিবাফ ঘোষণা করেন যে, ইরান পারস্পরিক শ্রদ্ধা এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে সকল ইসলামী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments