সোমবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদচুক্তিভিত্তিক পণ্য উৎপাদন করবে বিডি থাই ফুড
spot_img
spot_img

চুক্তিভিত্তিক পণ্য উৎপাদন করবে বিডি থাই ফুড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চতুর্থ দফায় ডাকাতির কবলে পড়ার ধাক্কা সামলে আবারও উৎপাদনে ফিরেছে। গত ১০ ফেব্রুয়ারি সর্বশেষ ডাকাতির পর এতদিন কোম্পানিটির উৎপাদন বন্ধ ছিল। ডাকাতরা কোম্পানির মূল বিদ্যুৎ লাইনের তার ও অনেক মেশিনারি লুট করে নিয়ে গেলে কোম্পানিটির উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল।

রোববার প্রকাশিত বিডি থাই ফুডের এক মূল্যসংবেদনশীল বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই বৈঠকে সজিব গ্রুপ ও এভারগ্রিন বেভারেজ লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের জন্য ভাড়ায় পণ্য উৎপাদন করার চুক্তি অনুমোদন করা হয়।

চুক্তি অনুসারে, বিডি থাই ফুডের কারখানায় সজিব গ্রুপের উইংস ব্র্যান্ডের কারবোনেটেড ড্রিংকস এবং এভারগ্রিন বেভারেজ লিমিটেডের জন্য সানক্রেস্ট ব্র্যান্ডের কারবোনেটেড ড্রিংকস উৎপাদন করবে। এতে কোম্পানির উৎপাদন ক্ষমতার ৭০ শতাংশ ব্যবহৃত হবে। বাকী ৩০ শতাংশ উৎপাদনক্ষমতা ব্যবহৃত হবে কোম্পানির নিজস্ব ‘নেকটার’ ব্র্যান্ডের ড্রিংকস উৎপাদনে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments