ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড হোয়েলকো টেকনোলজি লিমিটেডের চুক্তি অনুমোদন করেছে৷ ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এই চুক্তির অধীনে কোম্পানিটি হোয়ালকো টেকনোলজি লিমিটেডের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত জেনেক্স ইনফোসিসের কার্যালয়ে কোম্পানি দুটির মধ্যে এই চুক্তি অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এ চুক্তির মাধ্যমে জেনেক্স ইনফোসিস লিমিটেড ব্যবসার পরিধি আরও বাড়াবে এবং চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস কোম্পানিটিকে কনটেন্ট ও ডাটা সংক্রান্ত বিভিন্ন সেবা দেবে। এ থেকে জেনেক্স বছরে ৭ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব আয় করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments