বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকচুক্তি কার্যকরের আগে গাজায় হামলা হলে জিম্মিদের হত্যা করা হবে
spot_img
spot_img

চুক্তি কার্যকরের আগে গাজায় হামলা হলে জিম্মিদের হত্যা করা হবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে এমন ঘোষণা আসার পরও গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বুধবার এ ঘোষণা আসার পর ইসরাইলি বাহিনীর হামলায় ৭৩ জন নিহত হয়েছেন। অন্যান্য সূত্র বলছে, এ সংখ্যা আরও বেশি। কাতার ও ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি আগামীকাল রবিবার সকাল সাড়ে ৮টায় কার্যকর হবে।

মনে করা হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনে হামলার মাত্রা বাড়াতে পারে ইসরাইল। ইসরাইলকে সতর্ক করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) হুঁশিয়ারি দিয়েছে, গাজার ওপর ইসরাইলি হামলা অব্যাহত থাকলে তারা মুক্তির প্রাক্কালে থাকা জিম্মিদের হত্যা করতে পারে।

পিআইজের সামরিক শাখার মুখপাত্র আবু হামজা বলেছেন, যদি যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে ইসরাইলি সেনাবাহিনী তাদের হামলা আরও বাড়ায়, তবে এটি তাদের শিশুদের মৃত্যুর কারণ হতে পারে।ইসলামিক জিহাদ জানিয়েছে, হামাসের পাশাপাশি তারাও ইসরাইলি জিম্মিদের আটক রেখেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক দিনে হামলায় বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে এবং অগণিত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধবিরতির আগে এই ধরনের হামলার ফলে আরও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

অপরদিকে, জিম্মিদের পরিবারের সদস্যরা ইসরাইলি কর্তৃপক্ষের কাছে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের আক্রমণ জিম্মিদের জীবনের জন্য চরম ঝুঁকি সৃষ্টি করছে এবং আলোচনার পরিবেশ আরও জটিল করে তুলছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments